নিষিদ্ধ করা হয়েছে বাজারে আতশবাজি বিক্রি করা। তারপরেও বেআইনি ভাবে আতশবাজি বিক্রি করায় দুইজনকে গ্রেফতার করল গাজোল থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এদিন পুলিশ গাজোলের আলমপুর এলাকায় হানা দেয়। সেখান থেকে দুইজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম বিশ্বজিৎ সাহা(২১) ও মিঠু সাহা। তাদের বাড়ি গাজোলের আলমপুর এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪০ প্যাকেট বুড়িমা পটকা, ২০ প্যাকেট লঙ্কা, ১০ প্যাকেট রকেট, ২০ প্যাকেট ঝাড়বাতি সহ বেশ কয়েক ধরনের আতশবাজি। যার বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ হাজার টাকা। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।
মালদা